ববির ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগকে “ক্রিস এনার্জি’র” বই উপহার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগকে ৫৭ টি ভূতাত্ত্বিক বই উপহার দিয়েছেন ক্রিস এনার্জি বাংলাদেশের ম‍্যানেজার (জিওফিজিক্স) এস এম জাকির হোসেন। গত ২২ ডিসেম্বর (রবিবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ সালমান এর কাছে বইগুলো উপহার হিসেবে প্রদান করেন।

এ বিষয়ে জানতে চাইলে, ক্রিস এনার্জি বাংলাদেশের ম‍্যানেজার (জিওফিজিক্স) এস এম জাবির হোসেন বলেন, ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগের জন্য আমার ব‍্যক্তিগত সংগ্রহ করা ৫৭ টি ভূতাত্ত্বিক বই উপহার দিতে পেরে আমার অনেক আনন্দ লাগছে। আশা করি বইগুলো একাডেমি ও গবেষণা কাজকে ত্বরান্বিত করবে।
ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া বলেন, বইগুলো উপহার দেবার জন্য এস.এম. জাবির হোসেন’কে আন্তরিক ধন্যবাদ। বইগুলো শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সেমিনার লাইব্রেরীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগের প্রভাষক ও ক্রিস এনার্জি পরিবারের সাবেক সদস্য মো.আব্দুল্লাহ সালমান বলেন, ক্রিস এনার্জি কোম্পানিতে যোগদানের মাধ্যমে আমার কর্মজীবন শুরু হয়। ক্রিস এনার্জি পরিবার শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। জাবির স‍্যার তার ব‍্যক্তিগত সংগ্রহ থেকে ৫৭ টি বই আমাদের শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে প্রদান করেছেন। এজন্য জাবির স‍্যার ও ক্রিস এনার্জি পরিবারকে ধন্যবাদ জানাই । আশা করি ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার উন্নয়নে ক্রিস এনার্জি পরিবার এগিয়ে আসবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর