‘‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” স্লোগানকে সামনে রেখে প্রথম বারের মতো অভিযাত্রিক ব্লাড ব্যাংক মুন্সীগঞ্জ শাখার উদ্যোগে শীতার্ত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকার ঘুড়ে দরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে সংগঠনটি কম্বল বিতরণ করা হয়। অভিযাত্রিক ব্লাড ব্যাংক মুন্সীগঞ্জ শাখার সভাপতি মুরাদ হাসান শাওন, জাহিদ হাসান কায়েস, অভিযাত্রিক ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠিতা মুখতার হোসাইন। এছাড়া আরো উপস্থিত ছিলেন শাকিল, আজিম হাওলাদার, আক্তার, রাহাত, শুভ, উচ্ছ্বাস, লোকনাথ, শিমুল, আল আমিন, দীপ্ত, আব্দুল কাইয়ুম, নীহা, তামান্না, মুন্নী সহ আরো অনেকেই।