পাবনা সাঁথিয়ায় সড়ক দূর্ঘটনায় টুটুল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৩১ শে ডিসেম্বর) দুপুরের দিকে নগরবাড়ি- বগুড়া-পাবনা মহাসড়কে কাশিনাথপুর খানকা শরীফ এর সামনে এ ঘটনা ঘটে।
টুটুল উপজেলার ছাতক গ্রামের বাসিন্দা বন্দের আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আহম্মাদপুর গ্রামের শুভ (১৮) ও একই গ্রামের নবীর (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, টুটুল ও তার দুই বন্ধু কাশিনাথপুর বেঙ্গল মিট নামক স্থান হতে কাশিনাথপুরের দিকে যাচ্ছিলেন এসময় নগরবাড়ি থেকে ছুটে আসা বগুড়াগামী একটি বাস খানকা শরীফ এর সামনে আসা মাত্রই মুখোমুখী সংঘর্ষ ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে টুটুলের মৃত্যু হয়। শুভর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী পাঠানো হয় এবং অপর নবীরকে পাবনা সদর হাসপাতালে পাঠনো হয় বলে জানা গেছে। কাশিনাথপুর পল্লী বিদ্যুৎ অফিসের বৈদ্যুতিক খুঁটি মহাসড়কের দুই পাশে বিভিন্ন স্থানে এলোমেলো ভাবে ফেলে রাখায় দুর্ঘটনার কারণ বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সার্জন (মাধপুর হাইওয়ে) আমিনুল ইসলাম বলেন, নাম ঠিকানা এখনও পাইনি লোক পাঠিয়েছি।