থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সিএমপি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসন্ন ২০২০ ইংরেজি নববর্ষ উপলক্ষে ৩১ ডিসেম্বর রাতে থার্টি ফার্স্ট নাইটের উৎসবে কোন প্রকার বিশৃঙ্খলা, অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নিয়েছে নানান পদক্ষেপ ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

বর্ষ বিদায় ও বর্ষবরণ উপলক্ষে প্রতি বছর সারা বিশ্বে ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট নামে অনেক আনন্দ উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশেও প্রায় সারা দেশ জুড়ে এ উতসব পালিত হয়। কিন্তু আনন্দ উৎসবের ছলে মাদক সেবন সহ ইভটিজিং ও ধর্ষণের মত মারাত্মক অপকর্মের ঘটনা ঘটে থাকে। অতীতে এমন অপকর্ম ও অনাকাঙ্খিত ঘটনার অনেক স্বাক্ষী রয়েছে।

তাই চট্টগ্রাম মহনগরীর বিভিন্ন স্থানে ইংরেজি নববর্ষ উদ্যাপনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে কোন ধরনের আশঙ্কা রোধকল্পে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। সকল অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন, গীর্জা, হোটেল, ক্লাব, বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে চট্টগ্রাম মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে নাগরিকদের নিম্মলিখিত কিছু নিদের্শনাসমূহ অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়ঃ-

১. রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ এবং প্রকাশ্য স্থানে কোন ধরনের জমায়েত/সমাবেশ/উৎসব করা যাবে না।
২. উন্মুক্ত স্থানে নববর্ষ উদ্যাপন উপলক্ষে কোন ধরনের অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না বা নাচ, গান ও কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।
৩. কোথাও কোন ধরনের আতশবাজি/পট্কা ফোটানো যাবে না।
৪. রাত ২২.০০ ঘটিকার পর পতেঙ্গা সী-বীচ ও পারকি বীচ এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না।
৫. ৩১ শে ডিসেম্বর বিকাল ০৬.০০ ঘটিকা থেকে পরদিন সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত সকল লাইসেন্সকৃত বার ও মদের দোকান খোলা রাখা যাবে না।
৬. উচ্চস্বরে গাড়ির হর্ণ বাজানো যাবে না।
৭. বেপরোয়া গতিতে গাড়ী বা মোটরবাইক চালানো যাবে না।
৮. আনন্দ উদ্যাপনের মধ্যে শালীনতা ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।
৯. মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে।
১০. সকল অনুষ্ঠানে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখতে হবে।
১১. নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।
১২. নৈতিক মূল্যবোধ পরিপন্থী কর্মকান্ড হতে বিরত থাকতে হবে।
১৩. অশোভণ আচরণ এবং বে-আইনী কার্যকলাপ হতে বিরত থাকতে হবে।
১৪. জনগণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন যে কোন কর্মকান্ড পরিহার করতে হবে।
১৫. ইংরেজী নববর্ষের প্রাক্কালে ৩১/১২/২০১৯খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৮.০০ ঘটিকা হতে ০১/০১/২০২০ খ্রিঃ ভোর ০৬.০০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন করা যাবেনা।

কেহ যদি উল্লিখিত নির্দেশনা সমূহ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানায় পুলিশ।

এছাড়া যে কোন গুরুত্বপূর্ণ প্রয়োজনে তাৎক্ষনিক পুলিশি সহায়তা নিতে পুলিশ কন্ট্রোল রুমে কল করতে বলা হয়। ফোন নম্বরঃ ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫, ০১৯৮০-৫০৫০৫০, ০১৬৭৬-১২৩৪৫৬, ০১৬৭৯-১২৩৪৫৬। হট লাইনঃ ০১৭১৩-৩৭৩২৪৬ এবং ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসঃ ৯৯৯।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর