দিনাজপুরে ইটভাটার মাটি তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইটভাটার মাটির টিবিতে ট্রাক্টর দিয়ে মাটি তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মো. শাহেদ আলী (২৪) নামের এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চিরিরবন্দর উপজেলার কারেন্টরহাট বাজারের পশ্চিম দিকে আর.এস ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের উত্তরপাড়ার নুরুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আর.এস ইটভাটায় জমানো উচু মাটির ঢিবিতে ট্রাক্টর দিয়ে মাটি তুলতে গেলে উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সঙ্গে ট্রাক্টরের বগির স্পর্শ হলে বিদ্যু স্পৃষ্টে ট্রাক্টরের চালক মাটিতে পড়ে যায় ও পেছনে বসে থাকা শ্রমিক শাহেদের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার পুলিশ জানায়, আর.এস ইটভাটায় জমানো পাঁহাড়ের মত উচু করে অনেক মাটি রাখায় এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। শ্রমিকের মৃত্যুর বিষয়ে চিরিরবন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর