আলফাডাঙ্গায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ব্র্যাক ওয়াশের উন্নয়ন কাজের উদ্বোধন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ব্র্যাক ওয়াশের উন্নয়ন কাজের (ওয়াশরুম ও নিরাপদ পানির ব্যবস্থা) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।

অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খাঁন বেলায়েত হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান,বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান জিকো,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান মিয়া,সহকারী শিক্ষক সৈয়দ আতিয়ার রহমান ও জয়নগর মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক সালাহউদ্দিন তালুকদার।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও বিদ্যলায়ের শিক্ষক হিটান্ত কুমার ঘোষ।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,বিশিষ্ট সমাজসেবক দবির মিয়া,আশরাফ সিকদার,দাউদ মিয়া,দাতা সদস্য এমারত হোসেন,বিদ্যালয়ের বার বার নির্বাচিত ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মাহমুদ মিয়া,সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রবিউল মিয়া,ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মোল্যা,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মিয়া মো. সানোয়ার হোসেন,সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য শরিফুল ইসলাম (সরফেজ),উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ ও সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ব্র্যাক ওয়াশের উন্নয়ন কাজের প্রধান ফটকের সামনে লাল ফিতা কেটে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সাংসদ।

সবশেষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।ফলাফল প্রকাশ শেষে প্রত্যেক শ্রেণী থেকে উত্তীর্ণ ১ম, ২য় ও ৩য় স্থান অর্জণকারী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর