শীতের সকালে শিশুদের সঙ্গে খেলায় মেতে উঠলেন প্রধানমন্ত্রী

শীতের সকালে গণভবনে শিশু শিক্ষার্থীদের সঙ্গে উৎসব ও আনন্দমুখর সময় কাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুদের সঙ্গে খেলাও করেছেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার সকালে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের চারটি সমাপনী পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়।

এরপর কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিশুদের হাতে বই তুলে দেয়ার পর গণভবনের মাঠে শিশুদের সঙ্গে খেলায় মেতে উঠেন প্রধানমন্ত্রী। এ সময় দোলনায় বসা শিশুদের দোল দিতে দেখা যায় তাকে।

শিশুদের সঙ্গে গল্প ও স্মৃতিচারণার পাশাপাশি তাদের নিয়ে হাসিমুখে ছবি তোলেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধু কন্যাকে পেয়ে শিশুরাও যেন মেতে উঠেছিল উল্লাসে। কোনো ধরনের আড়ষ্টতা ছাড়াই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে তারা গল্প করেছে, গণভবনের মাঠে খেলাধুলা করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর