মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) এর চেক ও প্রশিক্ষনের সার্টিফিকেট আজ মঙ্গলবার দুপুরে সিরাজদিখান উপজেলার ইউএনও অফিস কক্ষে বিতরণ করা হয়।
সিরাজদিখান উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ব্লক বাটিক ২৫ জন এবং মাশরুম চাষের উপড় ২৫ জন অর্থাৎ মোট ৫০ জন নারী ২ মাস মেয়াদী এ প্রশিক্ষণ নেন।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা ইউএনও আশফিকুন নাহার, সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, সমবায় কর্মকতার্ বিন্দু রানী পাল, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল প্রমুখ।
বার্তাবাজার/এইচ.আর