রাজশাহী বোর্ডে জেএসসিতে পাসের হার ৯৪.১০%

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাস করেছে ৯৪ দশমিক ১০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুর ১২টায় শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক দেবাশীষ রঞ্জন রায়।

তিনি জানান, চলতি বছরে রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ২ লাখ ৬৩ হাজার ৬৮৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। তবে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৫৮ হাজার ১৮৬জন শিক্ষার্থী। মোট ২৫৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিনি আরও জানান, ২ হাজার ৯৮৬টি স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ৮২০টি স্কুলের শিক্ষার্থী। এর মধ্যে ২টি স্কুলের কোনো শিক্ষার্থী পাস করেনি।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর