কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা মাদক কারবারীদের গুলিতে দুই র্যাব সদস্য আহত হওয়ার ঘটনায় আনোয়ার সাদেক নামক এক রোহিঙ্গা ইয়াবা কারবারী ডাকাত নিহত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৬ সংলগ্ন বক্কর মেম্বারের রাস্তার পশ্চিমে এই ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা ডাকাত হ্নীলা দক্ষিন লেদার রোহিঙ্গা শফিউল্লার ছেলে আনোয়ার সাদেক (৩৫) বলে জানিয়েছেন র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম।
র্যাব কর্মকর্তা জানান, সোমবার বিকেলে র্যাব সদস্যরা উপজেলার হ্নীলা নয়াপাড়া মৌচনী রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে গেলে রোহিঙ্গা মাদক কারবারী ডাকাতদল র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে এবং র্যাব ও পাল্টা গুলি ছূঁড়ে এতে মোহাম্মদ ইমরান ও শাহাব উদ্দিন নামে (র্যাব-১৫)’র দুই সদস্য গুলিবিদ্ধ হলেও ঘটনাস্থল থেকে আনোয়ার সাদেক নামের এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ ও অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত সাদেক রোহিঙ্গা শীর্ষ ইয়াবা কারবারী ডাকাত জাকিরের সহযোগী।
তিনি আরো জানান, দুই র্যাব সদস্যকে টেকনাফ একটি প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার রামু সেনা নিবাসে আনা হয়। সেখান থেকে র্যাবের বিশেষ হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য ডাকা সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরন করা হয়।
বার্তাবাজার/এইচ.আর