ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জেএসসি পাসের হার ৮৭.২১ শতাংশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথমবারের মত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার ৮৭.২১ শতাংশ। আর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯০৩ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় ময়মনসিংহ প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার এ ফলাফল প্রকাশ করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম।

তিনি জানান, এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ৪৮৪টি বিদ্যালয়ের ১ লাখ ৬১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪০ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর