বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ১ম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়।
উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয়ে মালঞ্চ নতুন বাজার হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসেন।
এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
সকাল ১০টা ৪৫ মিনিটে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। আলোচনা সভার পরে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে৷
এসময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান,জামালপুর -০২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল,জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক,জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, বশেফমুবিপ্রবি রেজিস্টার খন্দকার হামিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বাসির উদ্দীন।
এছাড়াও শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান , শিক্ষক -শিক্ষার্থী,প্রশাসনিক কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
বার্তাবাজার/এইচ.আর