অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ছড়িয়ে পড়েছে দাবানল

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে দাবানল ছড়িয়ে পড়ায় উপকূলীয় শহর মালাকুটায় আটকা পড়েছে চার হাজার পর্যটক ও বাসিন্দা। দাবানল থেকে বাঁচতে সমুদ্রতীরবর্তী অঞ্চলে অবস্থান করছেন প্রায় চার হাজার মানুষ। রাজ্যটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

এর আগে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রাণহানির আশঙ্কায় লোকজনকে এই অঞ্চল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ভিক্টোরিয়ায় চারজনের কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। তবে তাদের মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোবারগো ও বেলোরা শহরেও তিনজনের খোঁজ না পাওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়া গত দুই মাস ধরে চলা দাবানলে প্রায় সব রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। দাবানলে এখন পর্যন্ত মারা গেছেন ১০ জন।

এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে আতশবাজির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর