ঢাকার মোহাম্মদপুরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ছয় নম্বর রোডের ২৯১ নম্বর বাড়িতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, তাদের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে। আশপাশের আরো কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
আতঙ্কে মানুষ রাস্তায় নেমে এসেছেন। আগুন লাগা বাড়ির গ্যারেজ থেকে গাড়ি পোড়ার বিকট শব্দ আসছে।
বিস্তারিত আসছে…
বার্তাবাজার/কে.জে.পি