আলেম আল্লামা আশরাফ আলীর ইন্তেকাল

বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, হাইআতুল উলইয়ার কো-চেয়ারম্যান, কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সিনিয়র সহ-সভাপতি মালিবাগ জামিয়ার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী রাত ১.৪০ মিনেট রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নন্দিত আলেম শায়খুল হাদিস আল্লাম আশরাফ আলীকে সকাল ৯টা পর্যন্ত মালিবাগ মাদ্রাসায় রাখা হয়েছিল। সেখান থেকে তাকে গ্রামে বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।

মরহুমের জানাজা নামাজ তার জন্মস্থান কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলির বাজারের মাদ্রাসায় দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

গত কয়েক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আল্লাহ তাআলা ইলমে হাদিসের এ মহান খাদেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর