ঢাকার সাভারের আশুলিয়ায় অগ্নিকান্ডে একটি কলোনীর ২২টি কক্ষ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে বাইপাইল এলাকার হাজী মিজান কলোনীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপন করে।

এব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, মঙ্গলবার আশুলিয়ার বাইপাইলে হাজী মিজান কলোনীতে সকাল ৬ টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৩ টি ইউনিট আগুনে মুভ করে। আমাদের নিরলস প্রচেষ্টায় সকাল ৭ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৮ টায় আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়।
তিনি আরও জানান, এই কলোনীতে বিভিন্ন ভাড়াটিয়ারা বসবাস করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগতে পারে। মোট ২২ টি কক্ষের মালামাল পুড়ে গেছে। তবে মোট কত টাকার মালামাল পুড়ে গেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বার্তাবাজার/এইচ.আর