জুরিস অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। তার সরকারের বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটির জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এবং মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খোন্দকার গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এই সম্মাননা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রতিবছর যেসব শহর ও প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যসমূহ অর্জন এবং নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাদের প্রচেষ্টাকে সম্মান জানানোই এ পুরস্কার প্রদানের লক্ষ্য।
সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটি এ পুুরস্কার পায়।

‘এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যঅওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানটি গত ২৩ নভেম্বর আয়োজক সংস্থা ‘দি অ্যঅসোসিয়েশন অব ল্যান্ডস্কেপ কনসালট্যান্ট, হংকং, চায়না কর্তৃক টেকনোলজিক্যাল অ্যান্ড হায়ার এডুকেশন ইনস্টিটিউট হংকংয়ে অনুষ্ঠিত হয়। ফুকোওকা এশিয়ান আরবান রিসার্চ সেন্টার, এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটি এবং এশিয়ান টাউনস্কেপ ডিজাইন সোসাইটির সহায়তায় ইউএন-

হ্যাবিট্যাট রিজিওনাল অফিস ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক প্রতিবছর এ পুরস্কারটি প্রদান করে। এ বছর এশিয়া প্যাসিফিকের আট দেশের সর্বমোট ৩৬টি প্রকল্প এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১৯ নম্বর সেক্টরে নির্মিতব্য থ্রি এল:ল্যাংগুয়েজ, লিবার্টি ও লিগ্যাসি আইকনিক টাওয়ার প্রকল্প, ১ নম্বর সেক্টরে নির্মিতব্য জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ৪ নম্বর সেক্টরে নির্মাণাধীন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রকল্পটি ২০১৯ সালের এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড পদক প্রাপ্তিতে বিশেষ ভূমিকা পালন করে।

রাজধানীর পূর্বাচলে ৬ হাজার ২২৭ দশমিক ৩৬ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। শতবর্ষী আ.লীগ নেতাকে গণভবনে ডেকে নিলেন প্রধানমন্ত্রী : শতবর্ষী আওয়ামী লীগ নেতা ইসহাক আলী মাস্টারকে গণভবনে ডেকে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় তাকে ডেকে নেন দলীয় সভানেত্রী। আওয়ামী লীগের সম্মেলনে লাঠি ভর দিয়ে যোগ দেন কুষ্টিয়ার ১০৪ বছর বয়সী ইসহাক আলী মাস্টার।

আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী গণভবনে ইসহাক আলী মাস্টারের সঙ্গে দীর্ঘসময় কথা বলেন। ১৯৫০ সালে জাতির পিতা যশোর সফর করেছিলেন। সেই সময় মঞ্চে কে কে উপস্থিত ছিলেন এবং সেদিন বঙ্গবন্ধু ভাষণে কি বলেছিলেন, সেসব স্মৃতিচারণ শোনেন প্রধানমন্ত্রী।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর