বাবাকে বাঁচাতে লড়ছেন কুবি শিক্ষার্থী উর্মি, সাহায্যের আবেদন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী উর্মি আচার্য্য লিভার সিরোসিসে আক্রান্ত বাবাকে বাঁচাতে দিচ্ছেন নিজের লিভার। লিভার ট্রান্সপ্লান্ট ও যাবতীয় চিকিৎসার জন্য তার প্রয়োজন ২৫ লক্ষ টাকা।

দীর্ঘদিন ধরে পরিবার ও বন্ধুদের সহযোগিতায় নানা জায়গা থেকে বাবার চিকিৎসার জন্য সংগ্রহ করেছেন ১৫ লক্ষ টাকা। কিন্তু আরো ১০ লাখ টাকা প্রয়োজন। এই টাকা সংগ্রহে উর্ম্যি সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। উর্ম্যির বাবা নারায়ণ আচার্য্য দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছেন। সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য বাবাকে ভারতের দিল্লিতে নিয়ে গেছেন। দিল্লির ম্যাক্স হেলথ কেয়ারে ডা. সুবাশ চন্দ্রের অধীনে তিনি চিকিৎসাধীন।

উর্মি বলেন, সকলের ভালোবাসা আর পরিশ্রমের কারণে আমি সামনে এগোনোর সাহস পেয়েছি। আমার বাবাকে সুস্থ করে তুলবই এই আশায় তার জন্যে যা যা করার দরকার সব করেছি। সকলের সহযোগিতা কামনা করছি।
সাহায্য পাঠানোর ঠিকানা :

বিকাশ- ০১৭২৩৬০২২০৫, ০১৫১৫২১৫৩৬৮ (পারসোনাল), ডাচ বাংলা ব্যাংক হিসাব নম্বর- ১৯৪১০১৪১৩২৩ (ঊর্মি রাণী আচার্য্য)

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর