চুনারুঘাটে সাধারণভাবেই শেষ হলো বিজ্ঞান মেলা, অংশ নেয়নি সরকারি স্কুল

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলা কোন আমেজ, উৎসাহ উদ্দীপনা ছাড়াই শেষ হয়েছে। মেলা ঘুরে দেখা গেছে মেলায় শিক্ষার্থীদের আনাগোনাও কম।

এদিকে চুনারুঘাট উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় মেলায় অংশ না নেওয়ায় হতাশ হয়েছেন উপজেলার অংশ গ্রহন করা অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এটা যে একটি বিজ্ঞান মেলা বুঝাই যাচ্ছে না৷ আমরাও কোনো আমেজ বা উদ্দীপনা পাচ্ছি না৷ যা একটি হাস্যকর বিষয়। চুনারুঘাট উপজেলার এক শিক্ষা কর্মী বলেন, এই বিজ্ঞান মেলা অথর্ব প্রশাসনের বাস্তব চিত্র। বিজ্ঞান মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি! অথচ এখানে শিক্ষার্থীদের আবেগ ও আকাঙ্খা না থাকায় মেলা আয়োজনের সকল বাজেট লক্ষ্য হাসিলে ব্যার্থ হয়েছে। প্রশাসন মেলার আমেজ সৃষ্টি করতে পারেনি৷

এদিকে মেলা ঘুরতে আসা এক অভিবাবক বলেন, গতদিন বিকাল সাড়ে তিনটার সময়ই মেলা বন্ধ করতে দেখেছি। আমি আমার সন্তান নিয়ে এসে ঘুরে গেছি।

চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিজ্ঞান মেলার যাবতীয় অব্যবস্থাপনার প্রতি দৃষ্টি দিতে জেলা প্রশাসন হবিগঞ্জের প্রতি দৃষ্টিপাত করেছেন শিক্ষার্থী ও শিক্ষক সহ দর্শনার্থীরা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর