পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় দৃষ্টি হারালো পাঁচ বছরের শিশু শরিফুল

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভুল চিকিৎসায় দৃষ্টি শক্তি হারানোর অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত এই চিকিৎসকের ভুল চিকিৎসায় শরিফুল ইসলাম (৫) নামের এক শিশু দৃষ্টি শক্তি হারিয়েছে। উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হুলাশু জোদ এলাকায় এ ঘটনা ঘটে। তেঁতুলিয়া উপজেলার হুলাশুজোদ এলাকার মোঃ নকিবুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তিরনই বাজারে মেসার্স বিসমিল্লাহ ফার্মেসী নামে মেডিসিন দোকানে সপ্তাহের প্রতি শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পল্লী চিকিৎসক আইয়ুব আলী (ডিপ্লোমা ইন প্যারামেডিকেল অপটিক্স ফিজিশিয়ান দিনাজপুর) ই,এন,টি মাথাব্যাথা ও চক্ষু রোগী দেখেন। তিনি চোখ,কান ও মাথাব্যাথা চিকিৎসক হিসেবে এলাকায় বেশ পরিচিত বলে জানান এলাকাবাসী। খবর পেয়ে পল্লী চিকিৎসকের কাছে পাঁচ বছরের শিশু সন্তান শরিফুল ইসলামকে কানে কম শুনতো বলে চিকিৎসার জন্য নিয়ে যান মা আকলিমা বেগম।

তিনি জানান আমার সন্তান চিকিৎসা নেওয়ার আগে পুরোপুরি দৃষ্টি শক্তি ছিল। প্রথমে কানের সমস্যার কথা জানান পল্লী চিকিৎসক আইয়ুল আলীকে চিকিৎসার জন্য শিশুটিকে দেখার পর দুই ইনজেকশান সিরিঞ্জে পানি দিয়ে কান পরিষ্কার করেন পরবর্তীতে কানের জন্য ঔষুধ লিখে দেন তিনি।

কয়েক দিন ঔষুধ খাওয়ার পর থেকে অস্বাভাবিক ভাবে শিশুটি আর কানে শুনতে ও চোখে দেখতে পায় না। এব্যাপারে শিশুটির মা আকলিমা বেগম জানান, চিকিৎসা নেওয়ার আগে আমার শিশু সন্তান শরিফুল ইসলাম তার চোখে পূর্ণ দৃক্তি ছিল ভুল চিকিৎসার কারণে আমার সন্তানটি আজ দৃষ্টিহীন অন্ধ হয়ে গেল। বর্তমানে শিশুটি দুই চোখে দেখতে পায় না এবং অন্যের সহযোগীতা ছাড়া সে চলাফেরা ও খেলাধুলা করতে পারেনা ভুল চিকিৎসার কারণে দৃষ্টিহীন প্রতিবন্ধি। আমার সন্তানের ভবিষৎ অন্ধকার আমি তার আইন গত ভাবে বিচার চাই।

ভুক্তভোগী শিশুটির দাদা আব্দুস সামাদ তিনি বলেন, আমার নাতী ডাক্তারের ভুল চিকিৎসায় সে আজ অন্ধ। তার বিরুদ্ধে প্রয়োজনে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

এদিকে শিশুটির পরিবার দৃষ্টি শক্তি হারিয়ে যাওয়ার বিষয়টি পল্লী চিকিৎসক আইয়ুব আলীকে জানালে তিনি বলেন, আল্লাহ চোখের দৃষ্টি কেড়ে নিয়েছেন আমার করার কিছুই নেই। বিসমিল্লাহ ফার্মেসী প্রোপাইটর মোঃ সেলিম হোসেন সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার মেডিসিন দোকানে এই রোগীর কোন ধরণের চিকিৎসা হয় নাই।
অভিযোগের ভিত্তিত্বে মুঠোফোনে পল্লী চিকিৎসক সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি তিরনই বাজারে দীর্ঘ দিন ধরে বিসমিল্লাহ ফার্মেসী মেডিসিন দোকানে রোগী দেখে আসতেছি আমার চিকিৎসায় কেউ দৃষ্টি শক্তি হারিয়েছে আমার জানা নেই তবে সেই শিশুটির চিকিৎসা তিনি করছেন বলে শিকার করেন। ভুয়া পল্লী চিকিৎসক আইয়ুব আলী তিনি পঞ্চগড় জেলা শহরের পৌরসভার ইসলাম বাগ এলাকায় বসবাস করেন। এভাবে তিনি জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়নের গ্রাম এলাকার বাজারের ফার্মেসী মেডিসিন দোকান গুলোতে রোগী দেখেন।

এ ব্যাপারে বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান কুদরত-ই-খুদা তিনি জানান আমি শুনেছি হুলাশু জোদ এলাকায় নকিবুল এর ছেলের ভুল চিকিৎসায় দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে অভিযোগ আসলে ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর