কুয়াশা ঢাকা শীতের ক্যাম্পাসকে বরণ করে নিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কুয়াশা উৎসব। গন-অর্থায়নে প্রথমবারের মতো দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় এই উৎসব।
শিক্ষার্থীরা ক্যাম্পাসসহ বিভিন্ন হাটবাজারে সাধারন মানুষকে গান শুনিয়ে সংগ্রহ করেন টাকা। পরে সেই টাকায় প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনে মাসভর নিজেরাই শ্রম দিয়ে বিশাল মাঠজুড়ে গড়ে তোলেন একটি মনোরম গ্রামীণ পরিবেশ।
কয়েকজন শিক্ষার্থী মিলে কুয়াশা উৎসবের পরিকল্পনা করে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন ছিলো অনেক টাকার। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজসহ বিভিন্নভাবে উৎসব পালনের বিষয়টি জানান দেয়া হয় সকল শিক্ষার্থীদের মাঝে। ওই আয়োজনে সহযোগিতা করতে অংশ নেয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগসহ প্রায় সব বিভাগের সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থীরা। আলাদা আলাদা টিম গঠন করে ক্যাম্পাসসহ বিভিন্ন হাটবাজারে সাধারন মানুষকে গান শুনিয়ে তারা টাকা সংগ্রহ করেন। পরে সেই টাকায় প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় করা হয়।
মাসভর শিক্ষার্থীরা শ্রম দিয়ে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল খেলার মাঠের পুরু জায়গা জুড়ে কুঁড়েরঘর, খড়েরপালা, গরুরগাড়িসহ একটি মনোরম গ্রামীণ পরিবেশ ফুটিয়ে তোলেন। রোববার সন্ধ্যার পর থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শুরু হয় দুইদিনব্যাপি ওই কুয়াশা উৎসবের। মাঠের চারপাশে বসেছে শীতের কাপড় ও বইয়ের স্টল। মধ্যমাঠে চারুকলা বিভাগের শিক্ষার্থীদের চিত্র প্রদর্শনীর একটি গ্যালারিও স্থান পেয়েছে। এছাড়া মাঠের পূর্বপ্রান্তে অস্থায়ী মঞ্চে সকাল ও বিকেলে বসে গানের আসর। কুয়াশা উৎসবের অনুষ্ঠান উপভোগ করতে শিক্ষার্থীসহ সাধারন মানুষের ভিড় জমে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। সোমবার রাতে বাংলা ফাইভ, স্বরব্যাঞ্জ, মাদলসহ বশ্বিবদ্যিালয়রে কয়কেটি ব্যান্ডদলরে অংশ গ্রহনের মধ্য দিয়ে শেষ হবে কুয়াশা উৎসব।

শিক্ষার্থীরা বলেন, অসাধারন গ্রামীণ চিত্রে সজ্জিত কুয়াশা উৎসবের আয়োজন আমাদের মন কেড়েছে। আমরা চাই এমন প্রাণবন্ত আয়োজনে কুয়াশা উৎসব যেন প্রতিবছরই পালিত হয়।