সোমবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অন্যতম বিদ্যাপীঠ মুকুল একাডেমি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা অডিটোরিয়ামে স্কুলের অধ্যক্ষ উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) নূর নাহারের সভাপতিত্বে ফলাফল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মতিউর রহমান,শিক্ষানুরাগী মতিউর রহমান,কোর্ট মসজিদের ইমাম হাফেজ মওলানা জোবায়ের মাহমুদ প্রমুখ ।