সিরজদিখানে বিজয় দিবস উপলক্ষে দুর্নীতি ও মাদক বিরোধী আলোচনা সভা

সিরাজদিখানে বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী কৃষকরন্ত, শেখ হাসিনার দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের প্রতি একাত্মতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা মিলনায়তনে কৃষকলীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি মহসীন মাখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মাহিউদ্দিন আহমেদ। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এইচ.এম. সাইফুল ইসলাম ফিরোজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সিরাজদিখান খানার ওসি ফরিদ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম, উপজেলা কৃষকলীগের সভাপতি দীন মুহাম্মদ লালু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টু প্রমুখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর