তন্ময় মনসুরের বৌভাত পরিণত হল মিলন উৎসবে

বিয়ে মানে দুজনের নতুন জীবনের শুরু। এই বিশেষ ক্ষণটিকে স্বরণীয় করতে প্রতিটি ক্ষেত্রেই পরিবার পরিজনদের থাকে হাজার জল্পনা-কল্পনা। বিয়ের সঙ্গে সম্পৃক্ত সব অনুষ্ঠান হয় উজ্জ্বল ও আনন্দমুখর। যে আনন্দের কোন কমতি ছিলোনা বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি’র কনিষ্ঠ পুত্র তন্ময় মনসুর ও নব বধু মাদিহা মোহসেন চৌধুরীর বৌভাত অনুষ্ঠান।

সোমবার (৩০ ডিসেম্বর ১৯) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেড়ীপটল গ্রামে এ বৌভাত উপলক্ষে বর-কনের সাজে সেজেছিলেন তন্ময় মনসুর ও মাদিহা মোহসেন চৌধুরী দম্পতি।

বিয়ের পরবর্তী বৌভাতের অনুষ্ঠানটি এক পর্যায়ে মিলন উৎসবে পরিণত হয়। বৌভাত উপলক্ষে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও বর ও কন’র পক্ষের আত্মীয়-স্বজনরা একত্রিত হন।

বৌভাতে এসে বিশিষ্টজনরা কুশলবিনিময়কালে অনেকেই আবার একে-অপরকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন।

লায়লা নাসিম ও মোহাম্মদ নাসিম তাঁদের কনিষ্ঠ পুত্র তন্ময় মনসুরের বৌভাত অনুষ্ঠানে তার জেষ্ঠ্য পুত্র সাবেক সাংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, মোহাম্মদ নাসিম এর বেয়াই ডা. মোহসেন চৌধুরী ও বেয়াইন ডা. রোকসানা চৌধুরীসহ অত্নীয় স্বজন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও মুক্তিযোদ্ধাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় উন্নত খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠান শেষে কাজিপুর উপজেলা পরিষদ হল রুমে নিমন্ত্রিত অতিথিবৃন্দ নব দম্পতিকে ফুলেল শুভেচ্ছা প্রদানসহ তাদের দীর্ঘায়ু কামনা করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর