উত্তরের ৪২ নং ওয়ার্ডের প্রার্থী পরিবর্তন করল আওয়ামী লীগ

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দ‌লের মনোনীত কাউন্সিল প্রার্থীদের নাম ঘোষণা করার একদিন পর ৪১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পরিবর্তন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এই ওয়ার্ডে নতুনভাবে মনোনয়ন দেয়া হয়েছে বাড্ডা থানা আওয়ামী লীগের সদস্য মো. সফিকুল ইসলাম। এর আগে আগে সাতারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন মনোনয়ন পেয়েছিলেন।

সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মেয়র প্রার্থী ঘোষনার স‌ঙ্গে কাউ‌ন্সিলর‌দের তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ টি ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে কাউন্সিলরদের তালিকা ঘোষণা করেন তিনি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর