মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় এক কৃষকের ৫৬শতাংশ জমির বিভিন্ন ফলনসহ লাউ, ডাটা, করলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার গভীর রাতে রশুনিয়া ইউনিয়নের পশ্চিম রশুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মোঃ আলী ইসলাম বলেন, গতকাল সোমবার সকালে লাউ, ডাটা, করলা গাছে পানি দিতে গিয়ে দেখি আমার ৫৬শতাংশ জমির লাউ, ডাটা, করলা গাছগুলো কে বা কারা কেটে রেখে গেছে। এলাকার মাতব্বর প্রধান নজরুল বেপারী জানান, প্রায় প্রতিটি গাছে লাউ ধরেছে। ধার-দেনা করে রোপন করা লাউ, ডাটা, করলা গাছগুলো কেটে ফেলায় তার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। মোঃ আলী ইসরাম বলেন, আমি গত রোববার সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি ছিলাম না। আমার ছেলের কাবিন করার জন্য শ্রীনগর থানায় রোজদী গ্রামে গিয়ে ছিলাম। আমি তাই জমি দেখতে যেতে পারি নাই। এই সুযোগে দুর্বৃত্তরা আমার দেড়লাখ টাকার ক্ষতি করে গেছে আমি আইনশৃংখলাবাহিনী ও প্রশাসনের কাছে এর বিচার চাই।
পুলিশ ও এলাকাবাসী রমজান বাবুর্চি, শেখ মান্নান, স্বপন ঘোষ জানায়, সিরাজদিখান উপজেলার পশ্চিম রশুনিয়া মৃত হাফিজদ্দিনের ছেলে মোঃ আলী ইসলাম এক বছর আগে ৬ বছরের জন্য বার্ষিক ১৮ হাজার টাকায় ৫৬ শতাংশ জমি সঞ্জমা নিয়ে লাউ, ডাটা, করলা চাষ করেন। গতকাল সোমবার সকালে গাছ কেটে ফেরার কথা লোকমুখে খবর পেয়ে জমিতে গিয়ে লাউ, ডাটা, করলা গাছ কাটা অবস্থায় দেখতে পান মোঃ আলী ইসলাম।
সিরাজদিখান থানার ওসি মোঃ ফরিদউদ্দিন জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িততদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।
বার্তা বাজার / ডব্লিও.এস