আগামী ২০২০ ইং সালের ১লা এপ্রিলে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা।শিক্ষার প্রতি অধিকতর গুরুত্ব দেওয়ার লক্ষ্যে ৮৫,যশোর-১ (শার্শা)আসনের এমপি শেখ আফিল উদ্দিন ব্যাপক শিক্ষা কর্মসূচি গ্রহন করেছেন।এ নিয়ে তিনি তার উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান গুলোয় শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের নিয়ে গত কয়েকদিন যাবৎ মত-বিনিময় সভার আয়োজন করে চলেছেন। তারই ধারাবাহিকতায় একই দিনে তিনি অত্র উপজেলার ৪টি কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে মত-বিনিময় সভা করেছেন।সোমবার(৩০শে ডিসেম্বর)সকাল ১০টায় প্রথম সমাবেশটি শুরু হয় নাভারন ডিগ্রী কলেজ অডিটরিয়ামে।সেখানকার সমাবেশে সভাপতিত্ব করেন ঐ কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, মহিলাভাইস চেয়ারম্যান-আলেয়া ফেরদৌস, আওয়ামীলীগের জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক-আসিফ উদ দৌলা অলোক এবং ঐ কলেজের উপাধ্যক্ষ-আব্দুর রউফ। অপরদিকে,ফজিলাতুননেছা মহিলা কলেজ প্রাঙ্গনে সমাবেশ শুরু হয় বেলা ১২’৩০ টায়,সেখানে সভাপতিত্ব করেন-ঐ কলেজের অধ্যক্ষ লায়লা আফরোজা বানু। এরপর বিকাল ৩’০০টায় সমাবেশ শুরু হয় বাগআঁচড়ার ডাঃ আফিল উদ্দীন ডিগ্রী কলেজ প্রাঙ্গনে। সেখানে সভাপতিত্ব করেন-ঐ কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম। সবশেষে বিকালে অনুষ্ঠিত হয় গোগা ইউনিয়নের ইউনাইটেড আদর্শ কলেজ প্রাঙ্গনে। ঐ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ঐ কলেজের অধ্যক্ষ মোঃ কাজল রহমান। উল্লিখিত সমাবেশগুলোয় শার্শা ইউনিয়নের চেয়ারম্যান-সোহরাব হোসেন,বাগআঁচড়া ইউনিয়ন চেয়ারম্যান-ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউনিয়ন চেয়ারম্যান-হাসান ফিরোজ টিংকু ও গোগা ইউনিয়ন চেয়ারম্যান- আব্দুর রশিদ সহ ইউপি সদস্যবৃন্দ, ঝিকরগাছা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক-মুসা মাহমুদ এবং ঐ এলাকার শিক্ষানুরাগী, রাজনীতিবিদ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি ৮৫,যশোর-১(শার্শা) আসনের এমপি আফিল উদ্দিন ৪টি অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, আগামী ২০২০ সালের ১লা এপ্রিল এইচ এস সি পরীক্ষা শুরু হবে। সকল শিক্ষার্থীর শতভাগ পাশের নিশ্চয়তা পেতে আগামী ১লা জানুয়ারী/২০২০ ইং হতে কলেজে অতিরিক্ত ক্লাস করানো হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে কলেজের উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন,আগামী তিনটি মাস আপনাদের সন্তানদের সকলের উপর কড়া নজরদারির ব্যবস্থা নিতে হবে।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আমরা শিক্ষকদের পক্ষ থেকে মনিটরিং এর ব্যবস্থা করবো এবং শিক্ষকরা নিয়মিত বাড়িতে গিয়ে দেখবে তোমরা পড়াশুনা করো কিনা।বিশেষ করে আগামী তিনটি মাস শিক্ষার্থীদেরকে মোবাইল ও টেলিভিশন কম ব্যবহার করতে হবে,যাতে তোমাদের পরীক্ষার রেজাল্ট ভাল হয়।বুঝতে হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি কলেজে শিক্ষার্থীদের জন্য ৪তলা ভবন করে দিয়েছে। সরকার প্রতিমাসে শিক্ষকদের জন্য লাখ লাখ টাকা বেতন বরাদ্দ দিয়ে থাকে। শুধুমাত্র শিক্ষার্থীদের ভালো মানের পড়াশুনা ও রেজাল্ট এর জন্য অপরদিকে, শিক্ষকদেরকেও সতর্ক এবং অনুরোধ জানিয়ে শতভাগ পাশের ক্ষেত্রে তাদের আগামী তিনটি মাস প্রত্যেকটি পরিক্ষার্থীদের প্রতি নজরদারি বাড়ানো এবং তাদের জন্য অতিরিক্ত শিক্ষাশ্রমের অনুরোধ জানান।
বার্তা বাজার / ডব্লিও.এস