পঞ্চগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮০ লাখ টাকার পাট ভস্মীভুত

পঞ্চগড়ে জেম জুট মিলের ঝুট পাটের স্তুুপে অগ্নিকান্ডে ভস্মীভুত হয়েছে প্রায়৮০ লাখ টাকার পাট। সোমবার দুপুর ২ টার দিকে পঞ্চগড় জেম জুট কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় ৩ ঘন্টা কাজ করে আগুনে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তবে অগ্নিকান্ডের সূত্রপাত এখনো জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওয়াদুদ হোসেন।

জানা যায়, নিরাপত্তা প্রহরী ধনিরাম রায় দায়িত্বে ছিলো ওই পাট স্তুপের। হঠাৎ আগুনের দাবানল দেখে দ্রুত খবর দেন ফায়ার সার্ভিস স্টেশনে।

জেম জুট কারখানার এক্সিকিউটিভ অফিসার রঞ্জু আহমেদ জানান, প্রায় ১৬০ টন পাট অগ্নিকান্ডে ভস্মীভুত হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৮০ লক্ষ টাকা। তিনি আরো বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর