নীলফামারীতে আজ (৩০ ডিসেম্বর) কালো দিবস পালনের আহব্বান জানিয়ে কালো পতাকা নিয়ে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের কালীবাড়ি থেকে কালো পতাকা হাতে নিয়ে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে চৌরঙ্গী মোড়ে মানববন্ধন শেষে পুনরায় কালীবাড়ি মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তরা বলেন, নৈশ্যকালীন ভোট ডাকাতি, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ৩০ ডিসেম্বর ব্যালট পেপারে সিল মেরে ভোট জালিয়াতির নজির স্থাপন করে পুনরায় ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস বলেন, আওয়ামী দুঃশাসনে আজ দেশে চুরি, দূর্নীতি, লুটপাট, অর্থপাচার, চাঁদাবাজী, স্বেচ্ছাচারিতা অতীতের সকল রেবর্ড ছাড়িয়েছে। ভোট ডাকাতির সংসদ বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের অধিনে গণতান্ত্রিক পরিবেশে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আওয়ামী ফ্যাসীবাদী দুঃশাসনের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহবান জানান তারা।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি আতিয়ার রহমান, জেলা বাসদের সদস্য ইউনুস আলী, বাসদ (মার্কস বাদী) নেতা রফিকুল ইসলাম, জেলা সিপিবি’র সদস্য ম.আ. শামীম, দেলোয়ার হোসেন জাভিসকো, প্রিন্স চাকলাদার, মাহবুব ইসলাম প্রমুখ।
বার্তা বাজার / ডব্লিও.এস