বামজোটের হামলায় ৫ পুলিশ সদস্য হাসপাতালে

রাজধানীর মৎস্যভবন এলাকায় বাম গণতান্ত্রিক জোট ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। বাম জোটের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।

আটটি বাম দলের জোট, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোটের ব্যাপক কারচুপির অভিযোগ তুলে, দিনটি গণতন্ত্রের কালো দিবস পালন করতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

পরে বিক্ষোভ মিছিলটি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে যাত্রা শুরু করলে হাইকোর্টের মোড়ে আটকে দেয় পুলিশ। মিছিলটি নিয়ে এগিয়ে যেতে চাইলে ছত্রভঙ্গ করতে পুলিশ তাতে লাঠিচার্জ করে।

পরে দ্বিতীয় দফায় আবারও মৎস ভবনের সামনে বাধার মুখে পরে বিক্ষোভ মিছিলটি। এসময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়।

বাম জোটের নেতাদের অভিযোগ কালো পতাকা নিয়ে শান্তিপূর্ণ মিলিছে পুলিশ লাঠিপেটা করেছে। তারা বলেন, পুলিশি নির্যাতন দিয়ে গণআন্দোলন দমানো যাবে না। ডিসেম্বর মাসে একটি অবৈধ, ভুয়া নির্বাচন চাপিয়ে দিয়েছে তারা।

কর্মসূচি শেষ করে চলে যাওয়ার অনুরোধ করলেও বাম জোটের নেতারা বাধা উপেক্ষা করে পুলিশের দিকে প্ল্যাকর্ড ছুড়ে মারে এতে তাদের কয়েকজন আহত হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ জানায়, তারা কদম ফোয়ারা এলাকায় আমাদের ব্যারিকেড ভেঙে হামলা করেছে। আমাদের ৫ জন পুলিশ আহত হয়েছে। সকর্মসূচিতে বাধা এবং হামলার প্রতিবাদে ফের মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে ৮টি বাম জোটের নেতারা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর