দিনাজপুর জেলা ছাত্রলীগের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টায় দিনাজপুর শহরের কালিতলা এলাকায় প্রায় ২ শতাধিক গরীব অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল এর পৃষ্ঠপোষকতায় কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক আসাদুজ্জামান রুবেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য তানভির ইসলাম তালেব, যুবলীগ নেতা বিপ্লব, ছাত্রলীগ নেতা রাইয়ান, হিমেল, নৈঋত মেরাজ, সিফাত, রিদয়সহ প্রমুখ।
কম্বল পেয়ে বেশ খুশি কালিতলা এলাকার মোছা. রাহেলা বানু। তিনি বলেন, ‘এবার দিনাজপুরে শীতের মাত্রা অনেক বেশি। অনেকেই অনেকভাবে কম্বল পেলেও আমরা এর আগে কম্বল পাইনি। কিন্তু আজকে একটা কম্বল পেয়েছি। এই শীতে কম্বলটা আমাদের একটু হলেও শীত নিবারণ করতে সহায়তা করবে।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান বলেন, ‘আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিতে। ছাত্রলীগ নেতা হিসেবে নয়, বরং একজন সামান্য মানুষ হয়ে সবার কাছে অনুরোধ করব, এই শীতে যে যার সাধ্যমত যতটুকু পারা যায় শীতার্ত মানুষের পাশে এসে দাড়াতে হবে।’
কম্বল বিতরণী অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল বলেন,‘আমরা যারা অন্যকে সামান্য কিছু দেওয়ার সামর্থ রাখি তাদের অবশ্যই এরকম শীতে খেটে খাওয়া অসহায় মানুষের পাশে এসে দাড়াতে হবে। আমরা এসব মানুষের পাশে না দাড়ালে আমাদের পরবর্তী প্রজম্মরা আমাদের থেকে নীতি নৈতিকতা শিখবে না। আমি চাই, সমাজের প্রতিটি বিত্তবান মানুষেরা অসহায় গরীব মানুষের পাশে এই শীতে যতটুকু পারে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।’
বার্তা বাজার / ডব্লিও.এস