পটুয়াখালী জেলার রাঙ্গাবাণী উপজেলার বণ্য শূকড়ের কামড়ে এক কৃষকের পায়ের তিনটি আঙ্গুল হারিয়ে রক্তাক্ত জখম হয়েছেন সোহেল হাওলাদার (৪০) নামের এক কৃষক।
সোমবার দুপুর ২টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইজদিয়া ইউনিয়নের ছতিয়ানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রতিনিয়ত বন্য শূকড়ের চক লোকালয়ে প্রবশে করে কৃষকের ধান নষ্ট করে। এরই ধরাবাহিকতায় সোমবার একটি বন্য শূকড় স্থানীয়দের চোখে পড়লে তারা দলবদ্ধ হয়ে শূকড়টিকে ধাওয়া করে। এসময় সোহেল তার নিজ বাড়ির সামনের পুকুরে মাছে ধরতে ছিল।
পরে শূকড়টি সোহেলকে দেখতে পেয়ে তার উপর আক্রমন চালায়। এসময় তার ডান পায়ের তিনটি আঙ্গুল কামড়ে নিয়ে যায়। এছাড়া আক্রমনে তার ডান পা ও বাম হাত রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
স্থানীয় কৃষক লেলিন জানান, শূকড়ের চক প্রতিনিয়ত লোকালয়ে প্রবেশ মানুষের ধানসহ ফসলী ক্ষেত নষ্ট করে। এছাড়া এরা অনেক সময় মানুষের উপর আক্রমন চালানোর চেষ্টা করে।
বার্তাবাজার/এমকে