ডেমরার হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি-১৫’ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর এই পুণর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা কামরুল আলম বেলাল।
আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব উদ্দিন চৌধূরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ুন কবির,সংরক্ষিত সদস্য নিলুফা আক্তার লিপি,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুণর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ জোবায়ের হোসেন।
কামরুল আলম বেলাল বলেন, সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। সমাজে মাদক, সন্ত্রাস,চাদাঁবাজ নির্মূলে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সমাজের প্রতিটি মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।
বার্তাবাজার/এমকে