পটুয়াখালীর জেলার রাঙ্গাবালী উপজেলায় কিটনাশক পান করে রবিন হোসেন রাজু (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিন হোসেন রাজু নামের লাশটি উদ্ধার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।
রোববার বিকেল ৪টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামে এ ঘটনা ঘটে। রাজু চতলাখালী গ্রামের আলাউদ্দিন প্যাদার ছেলে। জানাগেছে, লেখা পড়ার জন্য চাপ প্রয়োগ করায় বাবা-মায়ের সাথে অভিমান করে রাজু। এরই মধ্যে বিকাল ৩টার দিকে রাজুকে বাড়ির পাশে পরে থাকতে দেখে স্বজনেরা । এরপর উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তেড় জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট বের হওয়ার আগে কিছু বলা যাচ্ছেনা।
বার্তাবাজার/এমকে