ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৪ কর্মকর্তার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাগণ হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ ওয়ালিদ হোসেনকে উপ-পুলিশ কমিশনার প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ, ট্রাফিক-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম-বার কে উপ-পুলিশ কমিশনার অপারেশনস্, উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল হককে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর বিভাগ ও উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।।

৩০ ডিসেম্বর, ২০১৯ ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর