সারা দেশেরে ন্যায় আগামী ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ সোমবার সকালে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে অবহিত করন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সরফরাজ হোসেন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার,তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম,বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবী,সাতানী ইউপি চেয়ারম্যান মোঃ সামসুল হক সরকার। সামসুল হক সুমনে সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ আয়েশা আমিন ও কোরআন তেলওয়াত করে ইমাম মোঃ শাহজালাল ,আরো উপস্থিত ছিলেন,তিতাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসীন হাবিব ,কোষাধ্যক্ষ মোঃ জুয়েল রানাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা কর্মচারীগন।
বার্তা বাজার/এম.সি