আগামী বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই: মেহজাবিন

বিদায়ের ঘণ্টা বাজিয়ে ছুটছে ২০১৯ সাল। দরজায় কড়া নাড়ছে ২০২০। সব জরা, ক্লান্তিকে মুছে নতুন বছরকে বরণ করে নেবেন সবাই।

শুধু কাজের পরিকল্পনাই নয়, সঙ্গে রয়েছে ব্যক্তিগত জীবনের পরিকল্পনাও। এ তালিকার শীর্ষে রয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নতুন বছর শুরু হওয়ার আগেই এ অভিনেত্রী জানিয়েছেন তার নতুন বছরের পরিকল্পনার কথা।

মেহজাবিন বলেন, ‘বছরটি খুব ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। এ বছর অসংখ্য নাটকের কাজ করেছি। ব্যস্ত থাকার কারণে পরিবারকে ঠিকমত সময় দিতে পারিনি। আগামী বছর কাজের পরিমাণ কম হবে, ফ্যামিলিকে সময় দিতে চাই। পরিবারের সবাইকে নিয়ে দেশ-বিদেশ ঘুরতে চাই।’

বিয়ের প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘আগামী বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই।’

সবশেষে এই জনপ্রিয় অভিনেত্রী বলেন, ‘প্রত্যাশা থাকবে নতুন বছর আমাদের ইন্ড্রাস্টি আরও ভালো করবে। কাজের মান, বাজেট সব কিছু আরও ভালো হবে। এছাড়াও নতুন বছর সবাই যেন সুখে, শান্তিতে থাকতে পারি এই দোয়াই করি।’

এদিকে, মেহজাবিন চৌধুরী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন একাধিক খণ্ড নাটকের কাজ নিয়ে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর