রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের চালের আড়তের ‘‘বন্ধু রাইস এজেন্সীর’’ গোডাউন থেকে সোমবার সকাল ৮ টায় টিপু (২০) নামের এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
এ ঘটনায় তদন্তকারী কর্মকতা মোহাম্মদপুর থানার এসআই আতিকুল ইসলাম বার্তা বাজারকে জানান, আমরা সকাল ৮ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি গোডাউনের ভিতর লাশ ঝুলন্ত অবস্থায় আছে। ঘটনার সত্যতা যাচাইয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আমরা আইনানুগ যথাযথ ব্যবস্থা নিবো। এ ব্যাপারে গোডাউনের ম্যানেজার সুমনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে, তিনি বলেন, এ লোক আমাদের দোকানে কখনো কাজ করেনি। তাছাড়া আমরা কখনো তাকে দেখিনি।
বার্তা বাজার/এম.সি