বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করেছে সংগঠনটি।
সকাল ১১ টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথয় জানানো হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- ৪ঠা জানুয়ারি আ.লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনী। স্বেচ্ছায় রক্তদান, শিক্ষা উপকরণ শীতবস্ত্র বিতরন ও ওরিয়েন্টেশন কোর্স।
সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশবরেণ্য রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হবে। কোর্সটি আগামী ১লা জানুয়ারি থেকে শুরু হয়ে প্রতি সপ্তাহে চলবে। পরবর্তীতে সারাদেশে ওরিয়েন্টেশন কোর্স চালু হবে।
ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে জ্ঞান ও বুদ্ধিভিত্তিক ছাত্ররাজনীতির সূচনা করতে ভুমিকা রাখবে আশা প্রকাশ করেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।
বার্তাবাজার/কে.জে.পি