ঢাকা টাইমস সম্পাদকের পিতা আর নেই

দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা ও বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুম ওবায়দুর রহমান রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

জানা গেছে, ভোরে উপজেলার কামারগ্রামের নিজ বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুর রহমান।তাকে দ্রুত আলফাডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওবায়দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, পুত্রবধূ, দুই নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর আলফাডাঙ্গার কামারগ্রাম কাঞ্চন একাডেমি প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদকের পিতার ইন্তেকালে জনপ্রিয় নিউজ পোর্টাল বার্তা বাজারের সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারী গভীর শোক প্রকাশ করেছেন।এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর