নতুন বছরে ভিভোর নতুন ফোন

নতুন বছরের শুরুতে দেশের বাজারে আসছে বহুজাতিক চীনা কোম্পানি ভিভোর নতুন ফোন এস১প্রো। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত ফোনটি কেনার জন্য প্রিবুকিং দিতে পারবেন আগ্রহী ক্রেতারা।

ভিভো বাংলাদেশ জানায়, কোম্পানির মধ্য ক্রয়সীমার ফোনগুলোর মধ্যে ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তি বিবেচনায় এস১প্রো অনেক উন্নত ও সুসংহত। ভিভোর এস সিরিজের এ তৃতীয় ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৯৯০ টাকা। এ মূল্যসীমার মধ্যে বাজারের সেরা ফোন হিসেবে এটিকে গ্রাহকরা গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী। গত শনিবার (২৮ ডিসেম্বর) এর প্রিবুকিং শুরু হয়েছে।

ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির এই ফোনে পাঁচটি ক্যামেরা যুক্ত করেছে ভিভো। এর মধ্যে রিয়ার ক্যামেরা চারটি এবং ফ্রন্ট ক্যামেরা একটি। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রিয়ার ক্যামেরাগুলো যথাক্রমে ৪৮, ৮, ২, ২ মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের। ফোনটির ক্যামেরায় সুপার ম্যাক্রো প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। ফলে অনেক ছোট বস্তুও ক্যামেরায় ধারণ করা যাবে।

আট জিবি র্যাম ও ১২৮ জিবি রমের এস১ প্রো’র মেমোরি মাইক্রো এসডির মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আরও রয়েছে চার হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর