বিশ্ববিদ্যালয় দিবস-২০১৯ উৎযাপনে বর্ণীল সাজে সজ্জিত বশেফমুবিপ্রবি ক্যাম্পাস

মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় দিবস, ২০১৯।

এ উপলক্ষে জাঁকজমক ভাবে সাজানো হয়েছে বশেফমুবিপ্রবি পুরো ক্যাম্পাস। লাইটিং, আলপনা এবং বিভিন্ন ফেস্টুনে সজ্জিত হয়েছে বশেফমুবিপ্রবি ক্যাম্পাস।

এ সম্পর্কে দায়িত্বরত ফিসারিজ ফ্যাকাল্টির শিক্ষক জনাব সৈয়দ আরিফুল হক জানান, সকল কাজ খুব ভালোমত সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবস কে সুষ্ঠু ভাবে সম্পন্নকরণে সকল ধরণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন, প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, (মাননীয় উপাচার্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আলহাজ্ব মির্জা আজম এমপি.(সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ; সভাপতি, বস্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব ফরিদুল হক খান দুলাল, (মাননীয় সংসদ সদস্য, জামালপুর-২), জনাব আলহাজ্ব ইঞ্জিঃ মোজাফ্ফর হোসেন, (মাননীয় সংসদ সদস্য, জামালপুর -৫), প্রফেসর ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান, (উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), প্রফেসর ডাঃ মাসুম হাবিব,(উপাচার্য,রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়), জনাব মোহাম্মদ এনামুল হক, (জেলা প্রশাসক, জামালপুর), জনাব ফারুক আহাম্মেদ চৌধুরী, (চেয়ারম্যান, জেলা পরিষদ জামালপুর), জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন,( সুপারিন্টেনডেন্ট অব পুলিশ, জামালপুর), জনাব এড. মুহাম্মদ বাকী বিল্লাহ্, (সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ,জামালপুর জেলা শাখা), জনাব মোঃ শহীদুর রহমান খান, (সাবেক অধ্যক্ষ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারীজ কলেজ)। এছাড়া আরো উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাএী, কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর