আজ ২৯ ডিসেম্বর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্মদিন। জন্মদিনে স্ত্রীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। রোববার সকাল ৯টার দিকে নিজের ভিরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে স্ত্রী শিশিরের একটি ছবির সঙ্গে স্ট্যাটাসে সাকিব লিখেছেন, “সব ধরণের ঝামেলার জন্য তোমার জন্মদিনই তোমাকে স্যরি বলার উপযুক্ত সুযোগ।

তুমি যেসব ত্যাগ শিকার করেছ তার জন্য তোমাকে ধন্যবাদ। সবকিছুর জন্যই আমি তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন।” সাকিব বর্তমানে আইসিসি’র নিষেধাজ্ঞায় রয়েছেন। ভারতীয় জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করার অপরাধে তাকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটে এই শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
উল্লেখ্য, উম্মে আহমেদ শিশিরের সঙ্গে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। এর তিন বছর পর অর্থাৎ ২০১৫ সালের নভেম্বরে তাদের কোল জুড়ে আসে একমাত্র কন্যা সন্তান- আলায়না হাসান অব্রি।
বার্তাবাজার/কেএ