রাজধানীর কেরানীগঞ্জ থেকে অদ্য ২৯/১২/২০১৯ তাং এক হাজার পিছ ইয়াবা সহ দুইজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলীয়ন র্যাব-১০ সিপিসি-২ এর একটি টিম।
গোপন সূত্রের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটলীয়ন র্যাব-১০ সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম জানান-কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার এএসপি মো:আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ২৯ ডিসেম্বর সকাল ৮:০০ ঘটিকার দিকে দক্ষিন কেরানীগঞ্জ চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় মাদকের বিরুদ্ধে অভিজান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়।আটককৃতরা হলেন টুটুল বর্মন (২৪)ও মো:আকিল (২২) নামে দুই মাদক ব্যাবসীকে গ্রেফতার করা হয়।এসময় তাদের বরাত হতে ইয়াবা,নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। আটক কৃতদের বিরুদ্ধে দক্ষিন
কেরানীগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানায় র্যাবে।
বার্তা বাজার / ডব্লিও.এস