ভূঞাপুর উপজেলার বামনহাটা গ্রামে রবিবার ( ২৯ ডিসেম্বর) বিকেল ৩ টায় ভয়াবহ এক অগ্নিকান্ড সংঘটিত হয়। মৃত ইনছু খাঁর ছেলে হত দরিদ্র প্রতিবন্ধী বুদ্ধু খাঁর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার একাব্বর আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনলেও ততোক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
ঘর থেকে কিছু বের করতে না পারায় তার পরিবার নিঃস্ব হয়ে গেছে । জানা যায়, তার ৫/৭ বছরের দুই ছেলে গ্যাস লাইটার নিয়ে খেলতে খেলতে তার থাকার ঘরের মাচায় থাকা শোলাতে আগুন ধরিয়ে দিলে এই দূর্ঘটনা ঘটে। এতে হত দরিদ্র প্রতিবন্ধী বুদ্ধু খাঁর তিলে তিলে জমানো নগদ ৮ হাজার টাকাসহ ধান, চাল ঘর বাড়ি ও আসবাবপত্র মিলে প্রায় এক লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় ।
প্রত্যক্ষদর্শী খঃ ছানোয়ার হোসেন বলেন, রাতে খাওয়ার জন্য এক মুঠো চালও তার ঘরে নাই। এছাড়া এই শীতের রাতে শীত নিবারনের জন্য একটি কাঁথা কম্বলও নেই। সব হারিয়েছে পরিবারটি এখন নিঃস্ব।
বার্তা বাজার / ডব্লিও.এস