আমরা আইনগুলো জানি কিন্তু মানি না। এটা একটা সমস্যা। এটা আমাদের বুঝতে হবে যে, আইন না মানলে কোন পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব না।
মৌলভীবাজারে জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রোববার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান আরো বলেন, দুদকে কাজ করেন অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। বিভিন্ন অভিযোগে এপর্যন্ত ২৫ জনকে চাকুরীচ্যুত করা হয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর সভাপতিত্বে¡ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পরে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জেলা পুলিশ আয়োজিত পুলিশ লাইন্স মডেল স্কুলে ‘সততা স্টোর’ এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমদ।
বার্তা বাজার / ডব্লিও.এস