ডিবি’র জালে পুলিশের সোর্স

যশোর কোতয়ালী মডেল থানার সাবেক (এসআই) হাসানুজ্জামানের সোর্স ইয়াসির আরাফাতকে পুলিশের হ্যান্ডকাপ,ব্যাগ, মোটরসাইকেল ও ফেন্সিডিলসহ আটক করেছে যশোর ডিবি পুলিশ।শনিবার(২৮শে ডিসেম্বর)সন্ধ্যায় যশোর সদরের আব্দুলপুর বাজারের শাহাদৎ মার্কেটের সামনে থেকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি হলেন, যশোর সদর খেতিয়া গ্রামের জয়নাল মন্ডলের ছেলে ইয়াসির আরাফাত।

রোববার(২৮শে ডিসেম্বর)দুপুরে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদের বরাত দিয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, শনিবার সন্ধ্যায় যশোর সদরের আব্দুলপুর বাজারের শাহাদৎ মার্কেটের সামনে থেকে ইয়াসির আরাফাতকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল, পিঠে ঝোলানো পুলিশ ব্যাগ,একজোড়া হ্যান্ডকাপ একটি মোটরসাইকেল উদ্বার করে। মোটরসাইকেলের সামনে পুলিশের স্টিকার মারা নেমপ্লেট লাগানো রয়েছে।

আটক ইয়াসির আরাফাত যশোর কোতয়ালী থানার সাবেক এস আই(সিভিল টিমের) হাসানুজ্জামানের সোর্স হিসেবে কাজ করতো।জব্দকৃত মোটরসাইকেল এসআই হাসানুজ্জামান ব্যবহার করতেন এবং ইয়াসির আরাফাতকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাতেন।এসআই হাসানুজ্জজামানকে যশোর কোতয়ালী মডেল থানা থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বদলী করা হয়।তিনি কথিত সিভিল টিমের দায়িত্ব পালন করতেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর