দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৯ এর সাধারন সভা উপলক্ষে দিনব্যাপী বর্ণিল আয়োজন শেষে একই দিন ২৭ ডিসেম্বর রাতে পৌরসভা প্রাঙ্গনে র্যাফেল- ড্র অনুষ্ঠিত হয়।
আজ রবিবার বেলা ১১টায় চেম্বার কার্যালয়ে উক্ত র্যাফেল ড্র এর প্রাপ্ত প্রথম পুরস্কার হিরো মটর সাইকেল ও দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কার হস্তান্তর করেন চেম্বারের সভাপতি পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ। পুরস্কার গ্রহন করেন প্রথম পুরস্কার প্রাপ্ত সৌভাগ্যবান মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী বড়বাড়ির মোঃ গোলাম মোস্তফা ও দ্বিতীয় পুরস্কার গ্রহন করেন পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ্ব আঃ বারেক হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদল, সহ-সভাপতি সাইদুর রহমান লেলিন, এনামুল হক চৌধুরী, নূরে আলম জলিল, রাজু ভুইয়া, কামরুজ্জামান খান, মাসুম তালুকদার, কামরুজ্জামান টিপু, চিন্ময় বণিক।
বার্তা বাজার / ডব্লিও.এস