ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদরাসা শিক্ষার মনোন্নয়নে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর অবদান শিক্ষক আলোচনা সভা ও বার্ষিক ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সংগঠনটির স্থানীয় শাখার উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার পিতাম্বরপাড়া হোসাইনিয়া বহুমুখী ফাজিল মাদরাসা চত্বরে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা মাদরাসা শিক্ষার মনোন্নয়নে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর অবদান শিক্ষক আলোচনা সভা ও বার্ষিক ইসলামি সম্মেলনের আয়োজন করে। রোববার সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে সভা। সম্মেলনটি সকাল ১০টায় উদ্বোধন করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ডা. ইদ্রিছ খান। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় শাখার মহাসচিব অধ্যক্ষ শাব্বির আহ্মদ মোমতাজি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানপৃষ্ঠপোশক পীতাম্বরপাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল। এতে সংগঠনটির বিভিন্ন উপজেলার নেতৃত্বদানকারী ও শিক্ষক অংশ নেন। সংগঠনের নেতারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া মহাসচিবের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরেন।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. জমির উদ্দিন খান এর স ালনায় আরো বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জের ইউএনও মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় শাখার সহকারী মহাসচিব মাও. মো. নুমান আহাম্মদ, নেত্রকোনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আবদুল বাতেন, ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আবদুল ওয়াহাব মাদানী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মতিউর রহমান, নান্দাইল উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আবুল মুনসুর, গৌরীপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল আলী খান, ফুলপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এ,কে,এম জালাল উদ্দিন, হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মাও. মো. আকবর আলী, ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি মাও. শফিকুল আলম, ভালুকা উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম নুরী, তারাকান্দা উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আবদুল জলিল আকন্দ, ত্রিশাল উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. এ,কে,এম আব্দুল মান্নান প্রমুখ। বেলা ২টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্ম বিষয়ক আলোচনা করেন রাজবাড়ি থেকে আগত অধ্যক্ষ আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির, রসুলপুর দরবার শরীফের পীর মাও. মুফতি মো. শহিদুল্লাহ।
বার্তা বাজার / ডব্লিও.এস