বুড়িগঙ্গায় ৩ কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত অবৈধ শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে নৌ-বাহিনীর কোস্টগার্ড সদস্যরা। এসময় অবৈধ এসব মালামাল বহন করা একটি বলগেট আটক করা হয়।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় বুড়িগংগা নদীতে এ অভিযান চালায়।

তবে কোস্টগার্ড এই চোরাচালানির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। দুপুরে পাগলা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফট্যান্ট এম এম আসিফ সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি আরো জানান, ভোরে রাজধানীর পোস্তগোলা সেতু সংলগ্ন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গা নদীতে সন্দেহভাজন একটি বলগেট আটক করা হয়। পরে তল্লাশি করে সেখান থেকে পাওয়া বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত অবৈধ শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারির সাথে জড়িতরা সেখান থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং নদীপথে সব ধরণের চোরাচালানি রোধে অভিযান অব্যাহত থাকবে বলে কোস্টগার্ড জানিয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর